Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস নয়, সমস্ত পণ্যসামগ্রী সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার আর্জি


লকডাউনের জেরে বন্ধ Flipkart, Amazon এর পরিষেবা। শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিস নয়, সমস্ত পণ্যসামগ্রী সাধারণ মানুষের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আর্জি জানাল এই দুই ই-কমার্স সংস্থা। দুই সংস্থার বক্তব্য, সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে হাইজিন বজায় রেখেই জিনিসপত্র সরবরাহ করবে। 

আমাজন কর্তা অমিত আগরওয়াল টুইটারে একটি ছবি শেয়ার করেন। টুইটে তিনি বলেন, ই-কমার্স সংস্থাগুলি সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করছে। সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে অত্যন্ত যত্ন-সহকারে সাবধনতা অবলম্বন করে কাজ করে ই-কমার্স সংস্থাগুলি। করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়ে সাধারণ মানুষের কাছে সমস্ত জিনিস পৌঁছে দিতে চায় ই-কমার্স সংস্থাগুলি।'
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code