করোনা সংক্রমণের জেরে দেশ জুড়ে চলছে লক ডাউন। লক ডাউন শুরু হওয়ায় স্থগিত করা হয়েছিল সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা। এদিকে প্রধানমন্ত্রী লক ডাউনের মেয়াদ বাড়িয়ে ৩রা মে পর্যন্ত বৃদ্ধি করেন। সোশ্যাল ডিস্ট্যান্সিং মানতে মার্চ মাসে প্রথমবার স্থগিত হয় এই পরীক্ষা। এমন পরিস্থিতিতে পরীক্ষার্থীরা ঘোর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে। এবার তাঁদের স্বস্তি দিল সিবিএসই বোর্ড।
সিবিএসই এর তরফে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলি বাতিল হওয়ার কোনও সম্ভাবনা নেই। পরীক্ষার নতুন সূচী নিয়ে আলোচনা চলছে। ৩রা মে লক ডাউন শেষ, তারপরেই সূচী ঘোষণা হবে বলে সূত্রের খবর।
পাশাপাশি জানা গেছে, করোনা ভাইরাসের কারণে লক ডাউনের জেরে যে সময় শিক্ষার্থীদের নষ্ট হয়েছে তা মাথায় রেখেই সিলেবাস তৈরী হবে। পরবর্তী পদক্ষেপের কথাও ভাবনা চিন্তা করছে বোর্ড।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us