দেশে চলছে করোনা অতিমারি, বিমান পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকম যানবাহনের চাকা আজ স্তব্ধ l কল কারখানা থেকে শুরু করে সমস্ত রকম জীবিকাই প্রায় বন্ধ গত মাস জুড়ে l কেন্দ্র থেকে রাজ্য সরকার করোনা মোকাবিলায় অগ্রণী l সমাজে দিন আনা দিন খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন হাজার হাজার সংগঠন ও ব্যক্তিবর্গ l
এই পরিস্থিতিতে এগিয়ে এসেছেন দিনহাটা মহকুমার চিকিৎসক অজয় মন্ডল, ছিটমহল থেকে শুরু করে হরিজন সমাজ সবারই পাশে দাঁড়িয়েছেন তিনি l
আজ তাঁর বিবাহবার্ষিকী পালন করলেন অন্য ভাবে। আজ তিনি ও তাঁর স্ত্রী বিবাহবার্ষিকীর অনুষ্ঠানের সমস্ত অর্থ অসহায় মানুষের জন্য কাজে লাগালেন l
আজ দিনহাটা ১ নং ওয়ার্ডের ৫০ টি পরিবারের হাতে তুলে দিলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, খাদ্য দ্রব্য ও মাস্ক l
সঙ্গে ছিলেন দিনহাটা ১ নং ওয়ার্ডের কাউন্সিলর জয় ঘোষ ও আমার সবাই ক্লাবের সদস্যরা l চিকিৎসকের এই মহতী উদ্যোগে খুশি এলাকাবাসি l
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us