Latest News

6/recent/ticker-posts

Ad Code

অসহায়দের পাশে দাঁড়ালো উই কেয়ার ফাউন্ডেশন


অসহায়দের পাশে দাঁড়ালো উই কেয়ার ফাউন্ডেশন

SER-10, ময়নাগুড়ি, ১৯ এপ্রিল : করোনা বিপর্যয়ে দুস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির একটি স্বেচ্ছাসেবি সংগঠন 'উই কেয়ার ফাউন্ডেশন' । আজ রবিবার ময়নাগুড়ি ব্লকের লক্ষ্মীর হাট সংলগ্ন কুমোর পাড়া এলাকায় প্রায় ৩৫ টি দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় উই কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে।

দুস্থ পরিবারদের হাতে চাল, ডাল, সয়াবিন, বাঁধাকপি সহ বেশ কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে ।

 উই কেয়ার ফাউন্ডেশনের  সহ সম্পদক হিমাদ্রী রায় বীর বলেন, " আমরা কিছু দিন আগে খবর পেয়েছি ওই এলাকায় অনেক অসহায় পরিবার আছেন যাদের কোনো রকম সহযোগিতা করা হচ্ছে না। তাই আমরা খবর পেয়ে কিছু খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দিলাম। এবং তাদের আশ্বাস দেওয়া হয় পরবর্তীতে যদি আরও সাহায্য প্রয়োজন হয় তাহলে আরও তাদের সাহায্য করা হবে সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code