Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন্দ্রীয় কর্মীদের পেনশনের ২০% কেটে নেওয়ার পরিকল্পনা নেই বলেই জানালো কেন্দ্রীয় মন্ত্রক


করোনা সংক্রমণের জের দেশজুড়ে চলছে লক ডাউন। ধাক্কা খাচ্ছে অর্থনীতি। এমন সময়ে সাধারন মানুষের পাশে দাঁড়াতে চেষ্টা করছে আরবিআই। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় কর্মীদের পেনশন থেকে ২০ শতাংশ কেটে নেওয়ার পদক্ষেপ করতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এমন কোনও সম্ভাবনা নেই বলেই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রক। 

অর্থ মন্ত্রকের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে বলা হয়েছে, ‘‘এমন রিপোর্ট করা হচ্ছে যে, কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় কর্মচারীদের পেনশন থেকে ২০ শতাংশ কেটে নিতে চলেছে। এটা ভ্রান্ত খবর। পেনশন থেকে কিছু কাটা হচ্ছে না। পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে, সরকারি কর্মীদের পেনশন ও বেতনে কোনও প্রভাব পড়বে না।''
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code