Latest News

6/recent/ticker-posts

Ad Code

ফের বলিউডে ইন্দ্রপতন



বুধবার ইরফান খানের পর বৃহস্পতিবারই চিরনিদ্রায় গেলেন ঋষি কাপুর। অত্যন্ত সংকটজনক অবস্থায় বুধবারই হাসপাতালে ভরতি ছিলেন তিনি। মুম্বইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে।  ইরফান খানের পর ফের বলিউডে ইন্দ্রপতন। আজ সকাল ৮.৪৫-এ শান্তিতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। টানা দু’বছর লিউকেমিয়ার সঙ্গে অবিরাম লড়াই চালিয়ে গেছেন তিনি।

ভাই ঋষির অসুস্থতার খবর গতকালই নিশ্চিত করেছেন দাদা রণধীর কাপুর। এদিন প্রবীণ বলিউড অভিনেতার জনসংযোগকারী টিমের তরফে দেওয়া বিবৃতিতে জানা গিয়েছে, বুধবার ঋষি কাপুরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে ভরতি করা হয়েছিল তাঁকে।

অমিতাভ বচ্চন গভীর ভাবে মর্মাহত । টুইট বার্তা অমিতাভের- 

২০১৮ সালে ঋষি কাপুরের ক্যানসার ধরা পড়ে, ১ বছরের বেশি সময় আমেরিকার নিউইয়র্কে চিকিৎসা হয়। চিকিৎসা শেষে ভারতে ফেরার পর ফেব্রুয়ারিতে ফের তাঁকে ২ বার হাসপাতালে ভর্তি হতে হয়। পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন, তখন সেখানেই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code