Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুম্বাইয়ে আটকে পড়া ভিনরাজ্যের শ্রমিকদের জন্য রেশন সরবরাহ ভারতীয় নৌবাহিনীর

কোভিড-১৯ জন্য লকডাউন চলাকালীন মুম্বাইয়ে আটকে পড়া ভিনরাজ্যের শ্রমিকদের মধ্যে বিতরণের জন্য, ভারতীয় নৌবাহিনী মহারাষ্ট্র সরকারকে প্রাথমিক খাদ্য সামগ্রী সমেত রেশন প্যাকেট সরবরাহ করেছে।

গত ৩ এপ্রিল ২০২০, মুম্বাই শহরের জেলাশাসকের কার্যালয়, লকডাউনে আটকে পড়া বিপুল সংখ্যক ভিনরাজ্যের শ্রমিককে ত্রাণ সরবরাহের জন্য নৌবাহিনীর কাছে সাহায্যের অনুরোধ জানিয়েছিল। এই অনুরোধের ভিত্তিতে, ওয়েস্টার্ন ন্যাভাল কমান্ড ততক্ষনাৎ ৪ এপ্রিল ২০২০ তারিখে প্রায় ২৫০ টি রেশন প্যাকেটের ব্যবস্থা করে। পর্যাপ্ত পরিমাণে খাদ্য সামগ্রী ভর্তি প্যাকেটগুলি মুসাফিরখানার কাছাকাছি অঞ্চলে এবং এশিয়াটিক লাইব্রেরির নিকটস্থ কালেক্টর অফিসে পাঠানো হয়। কাফে প্যারেড এবং কালবা দেবীতে এগুলি বিতরণের ব্যবস্থা করা হয়।

জানাগেছে, গত ৮ এপ্রিল ২০২০, স্থানীয় কর্তৃপক্ষের কাছে অতিরিক্ত ৫০০ রেশন প্যাকেট পৌঁছে দেওয়া হয় এবং কামাতিপুরা এলাকার আটকে পড়া শ্রমিকদের মধ্যে তা বিতরণ করা হয়।

source:pib
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code