লক ডাউনের জেরে ঘরে বসেই মানুষ। আর এর জেরেই যেমন পাল্লা দিয়ে বাড়ছে ইন্টারনেটে সময় কাটানোর সময় তেমনি অনেকেই বাড়িতে বসে ইন্টারনেটে কাজ করছে। তাই ইন্টারনেট পরিষেবাকে সুস্থ রাখতে একাধিক কোম্পানি ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি YouTube, Netflix সহ একাধিক ভিডিও স্ট্রিমিং কোম্পানি নিজেদের ভিডিও কোয়ালিটি কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।
এবার সেই পথেই এগালো জনপ্রিয় সামাজিক মাধ্যম হোয়াটস অ্যাপ। আগে স্ট্যাটাসে ৩০ সেকেন্ডের ভিডিও ভুক্ত করা যেত এখন তা কমিয়ে ১৫ সেকেন্ড করানো হয়েছে। শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্য এই সময়সীমা বেঁধেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটস অ্যাপ ।
লেটেস্ট বিটা ভার্সন 2.20.107 ও লেটেস্ট স্টেবল ভার্সন 2.20.89 -এ ইতিমধ্যেই 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও পোস্ট করা যাচ্ছে না। 15 সেকেন্ডের বেশি দৈর্ঘ্যের ভিডিও স্টেটাসে পোস্ট করার চেষ্টা করলে জানানো হচ্ছে, “আপনার স্টেটাসের ভিডিওতে প্রথম 15 সেকেন্ড দেখানো হবে।” যদিও সেই ভিডিও-য়ের যেকোনো ১৫ সেকেন্ড পোস্ট করা যায়।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us