Latest News

6/recent/ticker-posts

Ad Code

১২টা থেকে ৪টে পর্যন্ত খোলা থাকবে মিষ্টির দোকান


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জেলা প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের সাথে ভিডিও কনফারেন্সে বৈঠক করলেন। সেখানে আলাদা করে ডাক্তার, নার্স ও অন্যান্য পরিষেবার যুক্ত সকলের সাথে আলাদা করে কথা হলে তাঁদের কোনোরকম অসুবিধা হচ্ছে নাকি সেটা শুনলেন ও তার প্রতিকার বলে দিলেন সঙ্গে সঙ্গে। 

গতকাল মুখ্যমন্ত্রী জানান- এই রাজ্যের অনেকেই মিষ্টি খেতে ভালবাসেন। পাশাপাশি, যে চাষিদের দুধ নষ্ট হয়ে যাচ্ছে, সেটাও আমাদের দেখতে হবে। তাই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অল্প অল্প করে মিষ্টির দোকান খোলা থাক। 

বেলা ১২টা থেকে ৪টে পর্যন্ত দোকান খোলা থাকবে। পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান খোলা থাকুক বলেই জানান মুখ্যমন্ত্রী।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code