🔴 LATEST NEWS
খবর লোড হচ্ছে...
Advertisement

রং আর শব্দ

Advertisement

রং আর শব্দ
অঙ্কিত দে

এমন মধুমাসে শুধু
শব্দের কাছেই নতজানু হয়ে বসি,

শব্দ জানে,

মুখ ও মুখোশের পার্থক্য,
বন্ধু ও সাপ লাঠির সাদৃশ্য,
কিংবা,
লবি ও সম্পর্কের ভাস্বর।

ইদানিং লাইসেন্স ছাড়াই গুজব রটে মেঘে,
দুঃসময়ে মানুষ,
আমার জন্য সাজিয়েছে কফিন,
কফিনে ঠুকেছে পেরেক,
পেরেকে মেরেছে হাতুরি,
হাতুরি লুকিয়েছে ফুলে,
ফুলের গোপনে আলপিন ‌।

আড়ালে দাঁড়িয়ে আমি,
কেবল কানাঘুষা শুনি।
আর চুপটি করে দেখি,
বন্ধুদের মুখ থেকে চুঁইয়ে পড়া নকল রং।



মেঘের ভেলা – অনলাইন সাহিত্য পত্রিকায় আপনার লেখা পাঠাতে
যোগাযোগ করুন

Advertisement
Sangbad Ekalavya Logo

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক।

editor@sangbadekalavya.in