Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় PM CARES তহবিল গঠন মোদীর



    মহামারীর আকার নেওয়া করোনা ভাইরাসের সংক্রমণ চারদিকে ছড়িয়ে পড়ছে খুউব দ্রুত। সারা বিশ্বের সাথে সাথে ভারতও লড়ছে এই ভাইরাসের বিরুদ্ধে। এই উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি তহবিল গঠন করলেন যার নাম দিয়েছেন 'PM CARES' ।

     শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, করোনা মোকাবিলায় দেশের বিভিন্ন মহল থেকে তহবিল গঠনের প্রস্তাব আসছিল, সেই উদ্দেশ্যেই এই তহবিল গঠন। তিনি এও বলেছেন এই তহবিল দেশের যেকোন বিপর্যয়ে কাজে আসবে।
   
      দেশের এই কঠিন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন নিজের সাধ্যমত দান করে সকলের পাশে দাঁড়াতে। প্রসঙ্গত, এই তহবিলে যে কোনও অঙ্কের অর্থ জমা দেওয়া যাবে।

   প্রধানমন্ত্রীর এই 'PM CARES' তহবিলে স্মার্টফোন ব্যবহারকারীরা BHIM, Amazon Pay, Google Pay, PhonePe, PayTM ইত্যাদি অ্যাপ এর মাধ্যমেও সহজেই তাঁদের অনুদান দিতে পারবেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code