Latest News

6/recent/ticker-posts

Ad Code

এবার করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মিলল উত্তরবঙ্গে


এবার করোনাভাইরাসে আক্রান্তের সন্ধান মিলল উত্তরবঙ্গে । কালিম্পংয়ের বাসিন্দা ৪৫ বছর এক মহিলা করোনাভাইরাসে আক্রান্ত। শনিবার সন্ধ্যায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে। উত্তরবঙ্গ মেডিকল কলেজ ও হাসপাতালে ভর্তি ওই মহিলা। 

জানা গেছে, আক্রান্ত ওই মহিলা উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি ছিলেন। কালিম্পংয়ের বাসিন্দা ৪৫ বছর ওই মহিলা কর্মসুত্রে চেন্নাই গেছিলেন। গত বৃহস্পতিবার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। 

এরপর তাঁর লালারসের নমুনা নাইসেডে পাঠানো হয়েছিল। দু'বার পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ‍্যা বেড়ে দাঁড়াল ১৮।


সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code