Latest News

6/recent/ticker-posts

Ad Code

নিগমনগরে স্থানীয়দের উদ্যোগে আঁকা হল লক্ষ্মণ রেখা, সাথে পাড়ায় পাড়ায় লকডাউনের পোস্টার

SER- 20,  নিগমনগর, ২৫- মার্চ : প্রধান মন্ত্রী কাল দেশবাসীর উদ্দেশ্য বলেছিলেন আপনার বাড়ীর বাইরে একটি লক্ষণ রেখা দিন যেটা থেকে আপনি বেরোবেন না, আর তার বাইরে এক পাঁ রাখলেই আপনি করোনাকে নিজের ঘরে নিয়ে আসবেন l 

সেই মত সারা দেশে দেখা গেলো বাড়ীর বাইরে সাদা লক্ষণ রেখা l শুধু বাড়ী বাড়ী নয় স্থানীয় মানুষ ও প্রশাসনের উদ্যোগে দেখা গেল বাজারগুলিতে লক্ষণ রেখা, বাজারগুলির মুদির দোকান ও নিত্য প্রয়োজনীয় দোকান গুলির সামনে এক মিটার দূরত্ব বজায় রেখে বৃত্ত করে দেওয়া হয়েছে, যাতে ক্রেতারা এক মিটার দূরে দূরে থাকে l 

এমনই দৃশ্য দেখা গেল নিগমনগর বাজারে l শুধু লক্ষ্মণ রেখা নয় পাড়ায় পাড়ায় গলির মুখে লকডাউনের পস্টার-যাতে অবাঞ্ছিত প্রবেশ না হয়।  স্থানীয় লোকরা নিজে উদ্যোগে এটি করেছে বলে জানা গেছে l সন্তোষ বর্মন,  সুবল আদিত্য ,  সুকুমার সাহা ,  সুমন সাহা জানালেন- সব কাজের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকলে কি করে চলবে- আমরা যা পারি তা তো করতে হবে। তাই আজ বাজারে যে সব দোকান খোলা থাকবে সেই সব দোকানের সামনে লক্ষ্মণ রেখা এঁকে দিলাম-এতে দূরত্ব বজায় থাকবে। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code