উত্তরের গুণী সুজন বাচিক শিল্পী নারায়ণ সাহা
শুভাশিস দাশ
দিনহাটার নারু দা মানেই আমাদের সংস্কৃতি জগতের অন্যতম কণ্ঠের অধিকারী নারায়ণ সাহা । এক সময়ের দাপিয়ে বেড়ানো এই শিল্পী তাঁর কণ্ঠের জাদুতে মানুষকে মুগ্ধ করতেন । উত্তরের বিশিষ্ট এই বাচিক শিল্পী তাঁর আবৃত্তির পসরা নিয়ে পৌঁছে গেছেন অনেক দূর ।
শুধু আবৃত্তি নয় তিনি একাধারে একজন নাট্য ব্যক্তিত্বও ।
স্কুলের পাঠ নেবার সময় থেকেই তাঁর এই প্রতিভার বিকাশ ।
দিনহাটা তথা উত্তরের মঞ্চ কাঁপিয়ে এক সময় তিনি অনেক নাটক করেছেন । এমন দরাজ কণ্ঠের অধিকারী খুব কম দেখা যায় ।
পুরস্কারের ঝুলিতে অনেক পুরস্কার থাকলেও তাঁর কথায় শ্রোতা এবং দর্শকের ভালবাসাই তাঁর কাছে অনেক পাওনা ।
ষাট বসন্ত কবেই পেরিয়ে গেছেন । শারীরিক কিছু সমস্যা নিয়েও এখনও তিনি মঞ্চ কে ভালবেসে চলেছেন । আরো অনেক দিন তিনি আমাদের সংস্কৃতির অঙ্গন কে আলোকিত করে রাখুন এই শুভ কামনা রইলো ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us