Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনে বাবাকে ঘরে আটকাতে মেয়ে সেজে চ্যাটিং ছেলের

symbolic picture

সারা দেশ করোনা আতঙ্কে ঘরবন্দী l কেন্দ্র থেকে রাজ্য সরকার সচেষ্ট জনগনকে ঘরবন্দী করার জন্যে, কারণ বিশেষজ্ঞদের মতে এটি হল করোনা থেকে বাঁচার অন্যতম উপায় l 

কিন্তু সারা রাজ্যে লকডাউনের প্রভাব দেখা গেলেও কিছু লোক প্রয়োজন ছাড়াও বাড়ীর বাইরে বেরোচ্ছেন l ব্যতিক্রম নয় বাড়ির কর্তারাও l তাই বাড়িতে বাবাকে আটকাতে ফেসবুককে অস্ত্র করছে এক ছেলে l 

বাবার দীর্ঘদিনের অভ্যাস বাইরে একটু আড্ডা দেওয়া যা বাঙালিদের প্রায় প্রত্যেকের একই অভ্যাস l সারাদিন বাবা বাড়িতে বসে থেকে অস্থির হয়ে গেছেন, শুধু বাড়ির বাইরে যাবার সুযোগ খুঁজছেন l 

কিন্তু  অকারণে বাইরে যাওয়া নিষিদ্ধ,  বাড়ীর বাইরে গেলে করোনাকে  নেমন্তন্ন করা হবে বাড়ীতে আসার জন্যে l তাই ছেলে পড়েছে বিপাকে তাই বাধ্য হয়ে মেয়ে হয়ে ফেসবুকে ভুয়ো একাউন্ট খুলে বাবাকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠালো, সঙ্গে সঙ্গে একসেপ্ট l শুরু হয়ে গেল চ্যাটিং, নানা পরমর্শ, বাবা অফলাইন হচ্ছে না l 

ছেলের পাতা ফাঁদে পাঁ দিয়ে মশগুল বাবা, বাইরে যাবার কথা ভুলে গেলেন l চলছে চ্যাটিং এ করবে না ও করবে না l বলছে " আমার দিব্যি বেরোবে না কিন্তু ", বাবাও দিব্যি দিয়ে ঘরে বসে l আবার বলছে লকডাউন সরে গেলে দেখা করবে l এখনোও চলছে চ্যাটিং l 

কী ভাবছেন বাড়ীর বড়দের আটকাতে এই পন্থা নেবেন আপনি l ইতি মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই খবর l
ছবিটির সত্যতা যাচাই করেনি সংবাদ একলব্য 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code