SER 21,দিনহাটা, ২৬শে মার্চ:- মারন করোনা ভাইরাস এখন গোটা বিশ্বে থাবা বসিয়েছে। সেই ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা ভারতে কেন্দ্র সরকারের নির্দেশ মেনে একুশ দিনের লকডাউন চলছে। বাইরে বিনা কারণে যাতায়াতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার, রয়েছে পুলিশি নজরদারি অকারনে রাস্তায় বের হলে চলছে পুলিশি ধরপাকড়।
এসবের মধ্যেই দিনহাটায় দেখা গেলো একটি অভিনব ছবি, ৫নং ওয়ার্ড বয়েজ ক্লাব এলাকার বাসিন্দারা নিজেদের উদ্যোগে বাঁশ দিয়ে রাস্তা আটকে রেখেছে। কাগজে বড় বড় করে লেখা "এই রাস্তায় ভাইরাস ছড়াবেন না" জানা গেছে এই মারন ভাইরাস থেকে নিজেদের বাঁচাতে এমন উদ্যোগ নিয়েছেন তারা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us