Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা-র কিট তৈরি করবে রাজ্য

pic source: TOI
নোভেল করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে চিকিৎসাধীন ব্যক্তিদের নমুনা দ্রুত পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য ভবন। কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত বা সন্দেহভাজন ব্যক্তির দেহ থেকে লালারস সংগ্রহের জন্য প্রয়োজনীয় ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ নামক কিটটি তৈরি করবে রাজ্য সরকার।

স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ তৈরি করা হলে দ্রুত পরীক্ষা করা সম্ভব হবে বলে দাবি স্বাস্থ্য ভবনের। ইতিমধ্যেই কিট তৈরির প্রস্তুতি শুরু হয়ে গেছে। স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন সূত্রে জানা গিয়েছে, সেখানে ‘ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়া’ কিট তৈরির যন্ত্র রয়েছে। আগে এখানে সেই কাজ হত। মাঝে তা বন্ধ থাকলেও এই জরুরী পরিস্থিতিতে আবার নতুন করে আরম্ভ করার সিদ্ধান্ত নেওয়া হল।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code