করোনা ভাইরাস সারাবিশ্বের সাথে সাথে ভয় ধরিয়ে দিয়েছে ক্রীড়াজগত কেও। একের পর এক টুর্নামেন্ট, খেলা বাতিল করা হচ্ছে ভাইরাসের সংক্রমণ রুখতে। শিরোনামে এবার বিশ্ব ফুটবলের CR7 ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যদিও তিনি করোনায় আক্রান্ত হননি।
রোনাল্ডোর জুভেন্টাসের সতীর্থ ও ইতালির ডিফেন্ডার ড্যানিয়েল রুগানি করোনায় আক্রান্ত হয়েছেন বলে খবর। সঙ্গে সঙ্গেই তাঁকে পর্যবেক্ষনে রেখে আইসলেশন হয়েছে শুরু করা হয়েছে। যদিও স্বয়ং রুগানি জানিয়েছেন চিন্তার কোনো কারণ নেই।
গত রবিবার ইন্টার মিলানকে ২-০ গোলে হারানোর ম্যাচে একইসঙ্গে খেলেছেন রুগানি ও রোনাল্ডো। সতীর্থের ভাইরাস আক্রান্ত হওয়ার খবর শুনে রোনাল্ডো আপাতত ইতালিতে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। বাড়তি সতর্কতা হিসেবে তিনি নিজের বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানিয়েছেন তিনি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us