![]() |
| Pic source: cob police fb page |
কোচবিহার পুলিশের ফের একবার বড়ো সাফল্য। একের পর এক বড়ো বড়ো পদক্ষেপে সফলতা অর্জন করেই চলছে কোচবিহার পুলিশ।
![]() |
| Pic source: cob police fb page |
দোলের আগে গত ৮ই মার্চ রবিবার প্রায় পাঁচ লক্ষ টাকার মদ উদ্ধার করল কোচবিহার পুলিশ। কোতোয়ালী থানার খালাসিপট্টি এলাকায় প্রচুর পরিমাণে মদ মজুদ করে রেখেছিল অবৈধ ব্যবসায়ীরা। এদিন কোচবিহার পুলিশের কঠোর পরিশ্রমের জেরে আধিকারিক ও ফোর্সরা ওই অবৈধ মদ উদ্ধার করে। যার বাজার মূল্য হবে প্রায় ৫লক্ষ টাকা। দোল উৎসবের আগে এই বিপুল পরিমাণ অবৈধ মদ উদ্ধারের জেরে দোল উদযাপন নিরাপদে ও শান্তিপূর্ণভাবে হতে সহায়তা করবে বলে আশা করছে ওয়াকিবহাল মহল। বিশিষ্ট জনেরা কোচবিহার পুলিশের প্রশংসায় পঞ্চমুখ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in


Connect With Us