Latest News

6/recent/ticker-posts

Ad Code

ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে দুর্ভাবনার মধ্যেই স্বস্তির খবর বন্ধনে


২০১৮ সালে শেয়ারহোল্ডিংয়ের শর্তলঙ্ঘনের কারণে বন্ধন ব্যাঙ্ক শাখা সম্প্রসারণের বিষয়ে কয়েকটি বিধিনিষেধ আরোপ করে আরবিআই৷ এর পরেই দ্রুত শেয়ারহোল্ডিং কমিয়ে আনার বিষয়ে ইতিবাচক পদক্ষেপ করে বন্ধন ব্যাঙ্ক৷ তার ফলেই রিজার্ভ ব্যাঙ্ক বিধিনিষেধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়৷ ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে দ্বিধার আবহে এই ঘটনায় আশ্বস্ত হবেন বন্ধন ব্যাঙ্কের লক্ষ লক্ষ গ্রাহক৷

নিউজ ১৮ বাংলা সূত্রে পাওয়া খবরে- ব্যাঙ্ক ব্যবস্থা নিয়ে দুর্ভাবনার মধ্যেই স্বস্তির খবর৷ রিজার্ভ ব্যাঙ্কের শর্ত মেনে পদক্ষেপ গ্রহণ করায়, বন্ধন ব্যাঙ্কের সম্প্রসারণ সংক্রান্ত যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে৷ ফলে বন্ধন ব্যাঙ্ক এখন যে কোনও জায়গায় তাদের শাখা খুলতে পারবে৷

২৫ ফেব্রুয়ারি রিজার্ভ ব্যাঙ্ক একটি বিজ্ঞপ্তি জারি করে৷ সেখানেই জানানো হয়, বন্ধন ব্যাঙ্কের উপর থেকে নতুন শাখা খোলা সংক্রান্ত বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।

বন্ধন ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষ বলেন, ‘‘রিজার্ভ ব্যাঙ্ক আমাদের নতুন শাখা খোলার ব্যাপারে সম্মতি দিয়েছে। এটা খুব উৎসাহব্যাঞ্জক খবর৷ আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছি৷ সে কারণেই রিজার্ভ ব্যাঙ্ক আমাদের সেই প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছে।’’



**সংবাদটি সংবাদ একলব্য সম্পাদনা করেনি, নিউজ ফিড থেকে সরাসরি সংগৃহীত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code