Latest News

6/recent/ticker-posts

Ad Code

সরকারি বাসে উঠতে গেলেই ধুতে হবে হাত



    করোনা নিয়ে শুরুতেই সচেতন রাজ্য পরিবহন দপ্তর। সরকারি বাস স্যানিটাইজ করার কাজ আগেই শুরু হয়েছিল, এবার করোনা মোকাবিলায় নয়া উদ্যোগ নিলো তারা। এবার থেকে বাসে উঠে সীটে বসার আগেই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। প্রত্যেকটি কন্ডাক্টরের হাতে থাকবে এই স্যানিটাইজার।

    রাজ্য পরিবহন দপ্তর থেকে বিভিন্ন নিগমকে জানিয়ে দেওয়া হয়েছে সমস্ত ডিপোতেই এই ব্যবস্থা জারি রাখার। ইতিমধ্যেই হাওড়া, সল্টলেক, বেলঘড়িয়া ও এসপ্ল্যানেড ডিপোতে শুরু হয়ে গিয়েছে এই কাজ। প্রতিটি বাসই প্রতিদিন নিয়ম করে স্যানিটাইজ করা হচ্ছে। জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। পাশাপাশি যে সমস্ত বাস বিমানবন্দরে যাতায়াত করছে তাদের চালক ও কন্ডাক্টরদের মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হচ্ছে।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code