Latest News

6/recent/ticker-posts

Ad Code

'জনতা কার্ফু'-র দিনেই শাহীনবাগে আন্দোলনকারীদের পাশেই বিস্ফোরন


সংশোধনী নাগরিকত্ব আইনের প্রতিবাদে সারা দেশে সহিংস প্রতিবাদে সামিল হয়েছে একদল মানুষ। আবার, কিছু কিছু এলাকায় বিক্ষোভ, সমাবেশ, মিছিলের মধ‍্য দিয়ে বারে বারে সংশোধিত নাগরিকত্ব আইন, এন আর সি, এন পি আর এর বিরোধীতা করতে দেখা গেছে সাধারন মানুষসহ সকলকেই। দিল্লীর শাহীনবাগে সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ২০০-রও বেশি মহিলা কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রতিবাদী নারীরা গত ১৫ ডিসেম্বর থেকে ধর্নায় বসে আছেন। তাঁদেরকে সমাজের বিভিন্ন অংশের মানুষজন সমর্থন জানিয়েছেন।

এদিকে, করোনা ভাইরাসের প্রকোপ দিন দিন বেড়েই চলছে দেশে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ডাকে রবিবার সারা দেশ 'জনতা কার্ফু'-তে সামিল হয়েছে জন সাধারন। কিন্তু, 'জনতা কার্ফু' না মানার ডাক দিয়েছে শাহীনবাগের আন্দোলনকারীরা। আর এদিনেই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সরব হওয়া শাহীন বাগের কাছেই পেট্রোল বোমের বিস্ফোরন ঘটল।

 সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি।  সরাসরি নিউজ সিন্ডিকেট থেকে সংগৃহিত।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code