SER-23, বাঁকুড়া, ২৬মার্চ : বর্তমান সময়ে এক বহুল চিন্তার বিষয় হল করোনা ভাইরাস বা COVID-19 । বিশ্বের প্রায় প্রতিটি দেশে থাবা বসিয়েছে এই মারণ ভাইরাস । এর গ্রাসাগ্নি থেকে বাদ পড়েনি ভারতবর্ষও । তাই এই মারণ ভাইরাসের সংক্রমণ থেকে দেশ বাঁচাতে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথপ্রচেষ্টায় চলছে নানা উদ্দ্যোগ । এই মারণ ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে কোনো সুস্থ্য ব্যক্তি এলে সহজেই তার শরীরে এই রোগ প্রবেশ করতে পারে । তাই আমাদের সামাজিক দূরত্ব মেনে চলা প্রয়োজন । আর এই প্রয়োজনীয়তা অনুভব করেই কেন্দ্রীয় সরকারের তরফে দেশজুড়ে ২১দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে । আজ এই লকডাউনের পঞ্চম দিন, বাঁকুড়ার অধিকাংশ দোকানপাট বন্ধ । আর যেসব দোকানগুলি খোলা রয়েছে সেখানে কেনাকাটার জন্য সাধারণ মানুষ নেমে পড়ছে রাস্তায় । রাস্তায় নেমে পড়া মানুষের উপর পুলিশের লাঠি চালানোর অভিযোগ উঠলেও , আজ পুলিশের এক মানবিক রূপ দেখল বাঁকুড়ার মেজিয়াবাসীরা । এদিন সকাল থেকেই মেজিয়ার ফুটপাতে বসবাসকরী দারিদ্র মানুষদের পাশে দাঁড়াতে দেখাগেল মেজিয়া থানার পুলিশকে । তারা ফুটপাতে বসবাসকারীদের বাড়ি বাড়ি গিয়ে দারিদ্র মানুষদের হাতে তুলে দিলেন চাল, ডালসহ অন্যান্য দ্রব্যসামগ্রী এবং মুখের মাস্ক ।
এগুলি পেয়ে মুখে হাসি ফুটেছে মেজিয়ার ফুটপাতে বসবাসকরী পরিবারগুলির
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us