Latest News

6/recent/ticker-posts

Ad Code

লকডাউনে সাধারণ মানুষের দাবী মেনে আজ থেকে ফিরছে 'মহাভারত'


রামায়ণের পর দূরদর্শনে ফিরছে 'মহাভারত'। আজ থেকে ডিডি ভারতী চ্যানেলে মহাভারত দেখা যাবে  জানিয়ছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর । তিনি জানান, বেলা ১২টা ও সন্ধ্যে ৭টার সময় মহাভারত সম্প্রচারিত হবে।  টানা ২১ দিনের লকডাউনে দেশবাসীকে ঘরে বাঁধতেই এই উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

কয়েকদিন ধরেই নেটিজেনরা দাবি করে আসছিলেন রামায়ণ ও মহাভারতের পুনঃসম্প্রচারের। করোনার প্রকোপে লকডাউন রয়েছেন মানুষ।

তাই ২১ দিনের এই সময়ে পরিচালক রমানন্দ সাগরের রামায়ণ এবং পরিচালক বিআর চোপড়ার মহাভারত ফের দেখানোর দাবি জানিয়েছিলেন দর্শক। দু-দিন আগে প্রসার ভারতীত সিইও শশী শেখর জানিয়েছিলেন, তারা এই বিষয়টির উপর কাজ করছেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code