Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা মোকাবিলায় ১৪হাজার কোটি দিচ্ছে আমেরিকা, ভারত পাবে ২২ কোটি

pic source: india today
করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। ভারতেও ধীরে ধীরে বাড়ছে সংক্রমণের সংখ্যা। স্টেজ থ্রি-তে পাড়ি দেওয়ার পথে ভারত। এর মাঝেই বিশ্বের ৬৪ দেশকে প্রায় ১৪,০০০ কোটি টাকা আর্থিক সাহায্য করতে চলেছে আমেরিকা। যেখানে ভারতের জন্য বরাদ্দ থাকছে ২২ কোটি টাকা। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে এই ঘোষণা করা হয়েছে। ল্যাবরেটরি, কোয়ারান্টাইন সেন্টার, করোনা মোকাবিলায় আরও পদক্ষেপ গ্রহণ করতেই এই অর্থ সাহায্য করা হচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে যে ভারতকে তাঁরা ২.৯ মিলিয়ন ডলার বা ২২ কোটি টাকা দিতে প্রস্তুত। ভারত সরকার ল্যাবরোটরি, অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা করোনা মোকাবিলায় উন্নত প্রযুক্তি তৈরির কাজে ব্যবহার করতে পারে সেই টাকা। 

গত ফেব্রুয়ারীতেই ৭৫০ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code