Latest News

6/recent/ticker-posts

Ad Code

বসন্ত জাগ্রত দ্বারে-রেওয়াজে-র বসন্ত পালন


প্রীতম ভট্টাচার্য্যঃ 

পলাশের আবিরে রাঙা হোক মন। মানসিক অবসাদ থেকে বেরিয়ে ফুলের পরশে রাঙা থাকুক সকলের হৃদয়। কবি থাকুক হৃদয়ে, রঙের আবরনে ভরে যাক কবিগুরুর চরণ। সৃষ্টির শ্লীলতায় রঙীন থাক আমাদের সমাজ। অশ্লীতার পিঠে নয়,  গানে,গল্পে নৃত্যে,কবিতায় বেঁচে থাক কবিগুরু।

আজ বসন্তের রঙে কৃষ্ণনগরে হয়ে গেলো  রেওয়াজের বসন্ত পালন। " রেওয়াজ" একটি নবীনদের নিভৃত চর্চার ঘর। 

নতুন প্রতিভাদের সকলের সামনে  গানে, গল্পে, কবিতায় ও নৃত্যে পরিচয় করিয়ে দিতে রেওয়াজের বসন্ত উদযাপন কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরীর মাঠে। 

১১ টি রবীন্দ্রনাথের গান, কবিতা ও নৃত্য সহকারে তারা মানুষের সামনে তুলে ধরেন এক অন্যরকম বসন্ত। নারীদিবসের সকালে ও বসন্তের প্রাক্কালে এরকম রবীন্দ্রযাপন শহরে প্রাণের আবির লাগিয়ে দিলো।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code