টিজিটি স্কেল সংক্রান্ত কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর না করার অভিযোগ তুলে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননা মামলা দায়ের করে বৃহত্তর গ্র্যাজুয়েট টিচার’স অ্যাসোসিয়েশন৷
এই আদালত অবমাননা মামলায় সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চেও স্বস্তি পেল গ্রাজুয়েট শিক্ষকরা। ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয় যে, আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে পে কমিশনকে রিকমেন্ডেশন জমা দিতে হবেএবং এখন থেকে ডিভিশন বেঞ্চেই মামলাটির শুনানি চলবে।
প্রসঙ্গত,আদালত অবমাননা মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে সরকারের তরফে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। সেখানে রাজ্যের আইনজীবীর তরফে জানানো হয় যে, মেম্বার সেক্রেটারি পে কমিশন নয়,তাই মেম্বার সেক্রেটারির পরিবর্তে পে কমিশনের চেয়ারম্যান কে এই দায়িত্ব দেওয়া হোক। সোমবার সেই মামলাটির শুনানি হয়।
|
আমাদের ফেসবুক পেজে জয়েন
হতে ক্লিক
করুন- CLICK
|
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত হতে
ক্লিক করুন- CLICK
|
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান
sangbadekalavya@gmail.com
|
|
বিজ্ঞাপন দিতে কথা
বলুন- 96092 21222
|
এই শুনানিতে আদালত উভয় পক্ষের আইনজীবীর সওয়াল জবাব শুনে বলেন যে,আগামী দুই সপ্তাহের মধ্যে পে কমিশনের চেয়ারম্যানকে আদালতে সমস্ত রিকমেন্ডেশন জমা দিতে হবে। সেই সাথে কমপ্লায়েন্সও দিতে হবে।
বিচারপতির এই নির্দেশের ফলে পে কমিশনের কাছে আর কোনো অজুহাত থাকল না বলে গ্রাজুয়েট শিক্ষকরা মনে করছেন।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us