BSNL কর্মী-সংগঠনগুলির যৌথ মঞ্চ 'অল ইউনিয়নস অ্যান্ড অ্যাসোসিয়েশনস অব বিএসএনএল' (AUAB) এর ডাকে সোমবার দেশজুড়ে অনসনে বসছেন BSNL কর্মীরা। BSNL কে টিকিয়ে রাখতে কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে অভিযোগ নতুন কিছু নয়।
২০১৯ আর্থিক বছরে সংস্থার ১৪,০০০ কোটি টাকা লোকসান ছিল । এই পরিস্থিতিতে গত বছর কেন্দ্রীয় মন্ত্রীসভায় BSNL ও MTNL এর জন্য ৬৯০০০ কোটি টাকা পুনরুজ্জীবন প্যাকেজ অনুমোদন করা হয়। কিন্তু কর্মীদের অভিযোগ পুনরুজ্জীবন প্যাকেজের কোনোরুপ শর্ত পালন করা হচ্ছে না। একইভাবে সংস্থার তহবিল সংগ্রহেও নেই কোনো পদক্ষেপ। এইসব ইস্যুতেই ২৪শে ফেব্রুয়ারী দেশজুড়ে অনাশনে বসার ডাক দিয়েছে কর্মীরা।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us