আজকের সময়ে যে অ-সুখের মাঝে রয়েছি আমরা, যে নিকষ কালো গ্রাস করেছে আমাদের সকলকে, সেই সময়ে শিল্প কী বাতুলতা? না, তা একেবারেই নয়। প্রতিবাদের হাতিয়ার শিল্পের জঠরেই রয়েছে।
আজ, ২৩শে ফেব্রুয়ারি, সৃজন শিলিগুড়ি আয়োজিত প্রতিবাদী সাংস্কৃতিক সন্ধ্যায় সেই কঠিন সময়কে চ্যালেঞ্জ জানিয়ে এক শিল্পীত সাংস্কৃতিক প্রতিবাদ ধ্বনিত হল।
উপস্থিত ছিলেন সকলের কাছে অতিপরিচিত শিল্পী মৌসুমী ভৌমিক,তার পরিচিত ভঙ্গিতে। তার গানে আবারো সমাজের চারিধারের অবদমিত অসহায়তা খুঁজে পেল উপস্থিত শ্রোতা। ছিল লালিগুরাস -এর শিল্পীরা, ছিল Alternative Voice . শৌভিক ঘোষ, আদিত্য ঘোষ, রিকি,তথাগত - সকলের গানে বর্তমানের নিত্য বাস্তব, ভয়ংকর বাস্তবকে ছুঁয়ে নিতে নিতে সন্দিহান হলেন সকলেই। সময় যে বড় কঠোর। এ সময় বড় সুখের সময় নয় দেশে NRC-CAA-NPR নিয়ে ধ্বনিত প্রতিবাদের আবহে এই সাংস্কৃতিক প্রতিবাদ অতি প্রয়োজনীয় বোলে মনে করেছেন উপস্থিত ব্যক্তিবর্গ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us