Latest News

6/recent/ticker-posts

Ad Code

শেফালী, রাধার দাপটে টানা চার ম্যাচে জয় ভারতের


শেফালী, রাধার দাপটে টানা চার ম্যাচে জয় ভারতের


টি-২০ বিশ্বকাপে বিজয়রথ অব্যাহত ভারতীয় মহিলা ক্রিকেট দলের। প্রথম দল হিসেবে সেমিফাইনালে পৌঁছে যাওয়া ভারতীয় মেয়েরা আজও শ্রীলঙ্কা কে সাত উইকেটে হেলায় হারালো।


প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ১১৩-৯ রানেই অলআউট হয়ে যায়। তাঁদের হয়ে ক্যাপ্টেন আতাপাত্তু করেন ২৪ বলে ৩৩ রান। এছাড়া বলার মতো রান পান কাভিশা দিলহারি (১৬ বলে ২৫)। ভারতীয় দের মধ্যে সর্বোচ্চ চার উইকেট নেন রাধা যাদব। দুই উইকেট পান রাজেশ্বরি গায়কোয়ার।


জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৪.৪ ওভারেই ৩ ঊকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। সর্বোচ্চ ৪৭ রান করে ওপেনার শেফালী ভার্মা। জেমিনা রডরিগেজ ও দীপ্তি শর্মা উভয়েই ১৫ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে ফেরেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code