Latest News

6/recent/ticker-posts

Ad Code

পিছিয়ে গেলো আপার প্রাইমারির শুনানি, হতাশ হবু শিক্ষক মহল


আবারও পিছিয়ে গেলো আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি। কলকাতা হাইকোর্টে ইচ্ছামত টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া, রেসিও না মানা প্রভৃতি অভিযোগে জেরবার আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ মামলার শুনানি আজ। এই রায়ের উপর নির্ভর করছে কয়েক হাজার হবু শিক্ষকের ভবিষ্যৎ। 



আদালতের দিকে তাকিয়ে ছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু আবারও নিরাশ হলেন তারা। বিগত প্রায় ৫ বছর ধরে চলতে থাকা বিতর্কের অবসান হল না এদিন। পূজোর ছুটির আগে আদালত কমিশনকে মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেয়, এরপর কমিশন মেধা তালিকা প্রকাশ করে। মেধা তালিকা প্রকাশের পরেই আরও বিতর্ক বাড়তে থাকে। ইচ্ছামত টেটের নাম্বার বাড়িয়ে দেওয়া, রেসিও না মানা প্রভৃতি অভিযোগে মামলা হয়। এদিন ছিল তার শুনানি। যদিও আদালত জানিয়ে দেয় পরবর্তী শুনানির দিন ঘোষণা করে চলতি মাসের ১৮ তারিখ। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code