Latest News

6/recent/ticker-posts

Ad Code

এই বাংলায় শুধু জয় শ্রীরাম শোনা যাবে: দিলীপ ঘোষ

Pic source: the statement

দিল্লি নির্বাচনে আপের কাছে ফের একবার পরাজয় স্বীকার করেছে বিজেপি। বিশিষ্ট মহলের অনেকেই দাবি করছেন, কেজরীওয়ালের কাজ ধর্মীয় মেরুকরণকে মুখ থুবড়ে দিয়েছে। কিন্তু তা মানতে নারাজ বিজেপি, তারই প্রমাণ মিলল বাংলায়।

দিল্লির নির্বাচনে পরাজয়ের পরের দিনেই নাগরিকত্ব সংশোধনী আইনের-এর সমর্থনে পথে নেমেছিলেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই পদযাত্রা থেকেই রীতিমতো হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ। তিনি আওয়াজ দিলেন, ‘এই বাংলায় শুধু জয় শ্রীরাম শোনা যাবে, বন্দে মাতরম শোনা যাবে। সেই দিন আসছে।’

বুধবার জলপাইগুড়িতে সিএএ-এর সমর্থনে মিছিল করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই ‘জয় শ্রীরাম’ প্রসঙ্গ তোলেন তিনি। ছত্রধর মাহাতোর তৃণমূলে যোগদান নিয়েও কটাক্ষ করেন তিনি। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন, ‘মমতার আত্মবিশ্বাস নেই, তাই জেল থেকে চুল পড়ে যাওয়া কাউকে ছাড়িয়ে আনতে হয়েছে।’

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code