Latest News

6/recent/ticker-posts

Ad Code

নেতাদের অপরাধ ও শাস্তির রেকর্ড ওয়েবসাইটে দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের


রাজনীতিতেও এবার স্বচ্ছতা আনার চেষ্ঠায় স্বচ্ছ অভিযান। দুর্বৃত্তায়ন রুখতে নেতাদের ফৌজদারি রেকর্ডের বিবরণ দলীয় ওয়েবসাইটে তুলতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এমনকি প্রার্থীদের অপরাধের রেকর্ডও ওয়েবসাইটে তোলার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্টের নির্দেশ, নেতা ও প্রার্থীদের অপরাধের রেকর্ড শুধু দলীয় ওয়েবসাইটেই নয় পাশাপাশি সংবাদমাধ্যম, সোশ্যাল মিডিয়াতেও বিস্তারে জানাতে হবে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে বিস্তারে জানাতে হবে যে সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের আদৌ কোনও শাস্তি হয়েছিল কিনা। এরকম কাউকে প্রার্থী করা হলে, কেন করা হল, তারও ব্যাখ্যা ওয়েবসাইটে সংশ্লিষ্ট দলকে দিতে হবে। ভোটে জয়ের সম্ভাবনা রয়েছে, এই যুক্তিতে কোনও অভিযুক্তকে প্রার্থী করা ঠিক নয় বলে স্পষ্ট মত সুপ্রিম কোর্টের।

সুপ্রিম কোর্ট আরও বলেছে, এই নির্দেশ অমান্য করলে তা নিয়ে যদি নির্বাচন কমিশন সেই অনুযায়ী ব্যবস্থা না নেয়, তবে তা আদালত অবমাননা হিসেবেই গণ্য হবে। 

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code