Latest News

6/recent/ticker-posts

Ad Code

CAA সমর্থনে BJMTU মিছিলে জনস্রোত


CAA সমর্থনে BJMTU মিছিলে জনস্রোত


রবীন মজুমদার, দক্ষিণ 24 পরগনা: এদিন নাগরিক সংশোধনী আইনের সমর্থনে এক বিশাল মিছিল করল বিজেপির (BJP) শ্রমিক সংগঠন বিজিএমটিইউ(BJMTU)। রবিবার হাওড়ার মিছিলে অংশ নেন বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়, বিজেএমটিইউ-এর রাজ্য সভাপতি বাবান ঘোষ, বিজেএমটিইউয়ের সাধারণ সম্পাদক রাহুল সাউ।


মিছিল প্রসঙ্গে বিজেপি নেতৃত্ব জানিয়েছে,- 'সামনেই পৌর ভোট। রাজ্য তৃণমূল নেতৃত্ব নাগরিক সংশোধনী আইনকে কেন্দ্র করে সর্বত্র অপপ্রচার চালাচ্ছে। সেই অপপ্রচার কোনওভাবেই সাধারণ মানুষকে প্রভাবিত না করতে পারে সেই সচেতনতার বার্তা দিতেই আমাদের এই মিছিলের কর্মসূচি।' বিভিন্ন জেলা থেকে মিছিলে পা মিলিয়েছে প্রায় ১০,০০০ নেতা কর্মী!

সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code