দুদিনের সফরে ভারতে আসছে ট্রাম্প। এসেই গুজরাটে যাবেন বলে সাজগোজ চলছে গুজরাট। একে একে নানান বিষয় নিয়ে ট্রাম্পের ভারত সফর নিয়ে বিতর্কের দানা বেঁধেছে। ট্রাম্পের সফরে ভারত সরকার ১০০ কোটি টাকা খরচ করছে জানাজানি হতে এ নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। এছাড়াও, রাস্তার বসতি দেওয়াল দিয়ে ঢেকে দেওয়া নিয়েও প্রশ্ন উঠছে বারবার। এর মাঝেই আমেদাবাদের মোতেরা স্টেডিয়াম কাছে একটি বসতিতে থাকা ৪৫টি পরিবারকে দ্রুত জায়গা খালি করার নির্দেশ দিয়েছেন স্থানীয় পৌরনিগম। যা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে খবর, ২৪শে ফেব্রুয়ারী ভারতে সফরে এসেই গুজরাটের আমেদাবাদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি রোড শো করার কথা। মার্কিন প্রেসিডেন্টের চোখ এড়ানোর জন্য সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইন্দিরা ব্রিজ পর্যন্ত এলাকার বিভিন্ন জায়গায় অনেক দেওয়াল তৈরি করা হয়েছে।
|
আমাদের ফেসবুক
পেজে জয়েন হতে
ক্লিক করুন- CLICK
|
|
আমাদের হোয়াটসয়াপ
গ্রুপে যুক্ত
হতে ক্লিক করুন-
CLICK
|
|
যে কোন সংবাদ,
লেখা পাঠান sangbadekalavya@gmail.com
|
|
বিজ্ঞাপন দিতে
কথা বলুন- 96092 21222
|
সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি, সরাসরি নিউজ সেন্ডিকেট থেকে সংগৃহীত।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us