Latest News

6/recent/ticker-posts

Ad Code

ক্রিকেটের নন্দনকাননে বসছে সৌরভ গাঙ্গুলির মূর্তি


নতুন সাজে সাজতে চলেছে ক্রিকেটের নন্দনকানন- ইডেন গার্ডেন। সেই সাজে রয়েছে চমক। এবার ইডেনে বসতে চলেছে ঘরের ছেলে সৌরভ গাঙ্গুলির মূর্তি। 

সৌরভের সঙ্গে বাংলা তথা ভারতীয় ক্রিকেটের লেজেন্ড প্রয়াত পঙ্কজ রায়, প্রাক্তন আইসিসি তথা বিসিসিআই সভাপতি প্রয়াত জগমোহন ডালমিয়া ও ভারতের মহিলা ক্রিকেট দলের সদস্য ঝুলন গোস্বামীর মূর্তিও ইডেনে বসানো হবে বলে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল বা সিএবি-র তরফে জানানো হয়েছে। এমন উদ্যোগে সাড়া দিয়েছেন স্বয়ং বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

     সূত্রের খবর, সৌরভ নিজেই নাকি ঝুলন গোস্বামীর মূর্তি বসানোর প্রস্তাব দিয়েছেন। তবে কবে সেই মূর্তি তৈরির কাজ শুরু হবে, কবেই বা তা শেষ হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি সিএবি। 

আমাদের ফেসবুক পেজে জয়েন হতে ক্লিক করুন- CLICK
আমাদের হোয়াটসয়াপ গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন- CLICK
যে কোন সংবাদ, লেখা পাঠান sangbadekalavya@gmail.com
বিজ্ঞাপন দিতে কথা বলুন- 96092 21222


স্টেডিয়ামের ঠিক কোন প্রান্তে বসবে এই চার মহারথীর মূর্তি, তাও ঠিক করে উঠতে পারেনি অ্যাসোসিয়েশন। তবে দ্রুত এই কাজ সম্পন্ন করতে চাইছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বিসিসিআই-র সঙ্গে কথা বলেই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে সিএবি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code