নিউজিল্যান্ড দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রস টেলর। দলের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটারও তিনি। নিউজিল্যান্ডের হয়ে টেস্ট ও ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানও তার দখলে। এরই মধ্যে তিনি আরও একটি অনন্য রেকর্ডের অধিকারী হলেন, যা বিশ্বের আর কোনো ক্রিকেটার এর নেই। আন্তর্জাতিক ক্রিকেটের তিনটি ফরম্যাটেই শততম ম্যাচ খেলার কৃতিত্ব অর্জন করলেন রস টেলর।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রস টেলরের। শুক্রবার ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ভারতের বিরুদ্ধে কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামেন কিউই ক্রিকেটার রস টেলর। ভারতের বিরুদ্ধেই মাউন্ট মাউনগানুইতে কয়েকদিন আগে কেরিয়ারের শততম টি-টোয়েন্টি ম্যাচটি খেলেন রস টেলর। ইতিমধ্যেই ২৩১টি একদিনের ম্যাচে খেলে ফেলেছেন নিউ জিল্যান্ডের এই মিডল অর্ডার ব্যাটসম্যানটি।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

Connect With Us