Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুরভোটে অনলাইনে অভিযোগ জানানোর ব্যবস্থা রাজ্য নির্বাচন কমিশনের



জাতীয় নির্বাচন কমিশন গত লোকসভা নির্বাচনে নির্বাচন সংক্রান্ত যেকোনো অভিযোগ দায়ের করার জন্যে চালু করেছিল "সিভিজিল " ও "সুবিধা " আপ্স l 

আসন্ন পুর নির্বাচনে এরকমই অনলাইন অভিযোগ এর জন্যে চালু হল গ্রিভান্স ম্যানেজমেন্ট সিস্টেম l রাজ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি অভিযোগ জানাতে পারেন নির্বাচন সংক্রান্ত যে কোনো ব্যাপারে l 

রাজ্যপাল জরুরী ভিত্তিক রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসের সঙ্গে বৈঠক করেন l রাজ্যপাল গত পঞ্চায়েত নির্বাচনের চিত্রে উদ্বিগ্ন, তাই তিনি রাজ্য নির্বাচন কমিশনারকে পূর্বের ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই দিকে নজর দিতে বলেন এবং মনে করিয়ে দেন জাতীয় নির্বাচন কমিশন এর মতোই রাজ্য নির্বাচন কমিশনের ক্ষমতা দরকারে তাকে ব্যবহার করুন l 

গত পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের বিরুদ্ধে বুধ দখল, ভোট বাক্স লুট এরকম অনেক অভিযোগই বিরোধীরা করলেও নির্বাচন কমিশনের  ভূমিকা নিয়ে প্রশ্ন ছিল বিভিন্ন মহলে l এই সব আগামী পৌরসভা নির্বাচনে যাতে না হয় তাই নিয়ে রাজ্যপাল বার্তা দেন l
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code