Latest News

6/recent/ticker-posts

Ad Code

বোলারদের দাপটে সেমিফাইনালে ভারতীয় মহিলা ক্রিকেট দল


পরপর তিনবার। অস্ট্রেলিয়া, বাংলাদেশ এর পর আজ নিউজিল্যান্ড বধ করে হ্যাটট্রিক করলেন ভারতীয় মহিলা ক্রিকেট দল। আবারও সেই বোলারদের দাপটেই মহিলাদের টি-২০ বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালে উঠল ভারত।

আজ প্রথমে ব্যাট করে ওপেনার শেফালী ভার্মার (৩৪ বলে ৪৬) দাপটে ২০ ওভারে ১৩৩-৮ স্কোর করে ভারত। এছাড়া উইকেটকিপার তানিয়া ভাটিয়া করেন ২৫ বলে ২৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৩০-৬ রানেই শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। তাঁদের হয়ে কেটি মার্টিন ২৫ ও ম্যাডি গ্রীন ২৪ রান করেন।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

Ad Code