Latest News

6/recent/ticker-posts

Ad Code

জেএনইউ-কাণ্ডে সাংসদদের দিল্লি পাঠাচ্ছেন মমতা



ফের হামলা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে । গতকাল রবিবার সন্ধ্যেয় মুখোশ পরে এক দল দুষ্কৃতি ক্যাম্পাসে প্রবেশ করে তাণ্ডব চালায়। অধ্যাপক ও পড়ুয়াদের মারধর করে বলে অভিযোগ। 

ঘটনায় মাথা ফেটেছে ছাত্র সংসদের সভাপতি ঐশী ঘোষের । ছাত্র সংসদের অভিযোগ, এই হামলার পেছনে হাত রয়েছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর। গেরুয়া বাহিনীর হামলায় রক্তাক্ত জওহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়। 

ব্যাট, উইকেট, লাঠি, লোহার রড নিয়ে হামলা চালান হয় বলে অভিযোগ। ছাত্র সংসদের সভাপতি ছাড়াও গুরুতর জখম হন আরও ২০ জন ছাত্রছাত্রী। 

খবর জানাজানি হতেই তোলপাড় পড়ে গিয়েছে দেশজুড়ে। সরব সোশ্যাল মিডিয়া। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আক্রান্ত পড়ুয়াদের প্রতি সংহতি জানাতে দীনেশ ত্রিবেদীর নেতৃত্বে তৃণমূলের একটি প্রতিনিধিদল দিল্লি যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code