অযাচক আশ্রম পরিচালিত শ্রী শ্রী স্বরূপানন্দ পরমহংস দেবের সর্বভারতীয় আবৃত্তি প্রতিযোগিতায় দিনহাটার দুই জন স্বর্ন পদক ওদুই জন রৌপ পদক পায়। চার জনই কোচবিহার আবৃত্তি পরিষদের ছাত্র ছাত্রী। ব্লক স্তর থেকে প্রতিযোগিতার মধ্য দিয়ে জেলা, রাজ্য শেষে সর্ব ভারতীয় স্তরে পৌঁছাতে হয়। প্রতিযোগিতা আসামের হোজাইয়ে অনুষ্ঠিত হয়।
ক বিভাগের দ্বিতীয় স্থান অধিকার করে রৌপ লাভ করে শারিনি দেব,খ বিভাগের দ্বিতীয় স্থান আধিকার করে রৌপ্য লাভ করেন রজন্যা রায়,গ ও ঘ বিভাগের প্রথম স্থান আধিকার করে স্বর্ণ লাভ করেছেন সুমন সাহা ও প্রীতম বসাক।
প্রশিক্ষক শিলাদিত্য রায় জানান আবৃত্তি পরিষদের ছাত্র-ছাত্রীরা বেতার, টেলিভিশন এর সাথে সাথে জেলা রাজ্য ছাড়িয়ে সর্বভারতীয় স্তরে স্থান করে নিচ্ছে-এটা খুবই আনন্দের ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ