বিজ্ঞপ্তি জারি করল UPSC৷ কমিশনের তরফে জানানো হয়েছে, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকা ইন্টেলিজেন্স ব্যুরোর টেকনিক্যাল পদে নিয়োগ করা হবে৷ নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন৷
আগামী ১৬ জানুয়ারি ২০২০ তারিখের হিসেবে বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে৷
সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷
যোগ্যতা হিসাবে প্রার্থীকে ইলেক্ট্রনিক্স ও ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেক্ট্রনিক্স সংক্রান্ত ব্যাচেলর ডিগ্রি বা বিএসসি ডিগ্রি থাকতে হবে৷
এই পদে মোট শূন্যপদ রয়েছে ২৭টি৷ অসংরক্ষিত রয়েছে ১০টি আসন৷ তপশিলি জাতি ৪, উপজাতি ১, ওবিসি ৯, ইডব্লুএসের ক্ষেত্রে ৩টি আসন সংরক্ষিত রাখা হয়েছে৷
আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে ২৫ টাকা জমা করাতে হবে৷ নেট ব্যাঙ্কিংয়ের মধ্যেও জমা করানো যাবে টাকা৷ তপশিলি ও শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না৷
কমিশনের ওয়েবসাইট upsconline.nic.in থেকে করতে হবে আবেদন৷ থাকতে হবে বৈধ ইমেল আইডি৷ সঙ্গে নির্দিষ্ট মোবাইল নম্বর৷ আবেদন করার সময়সীমা রয়েছে ১৬ জানুয়ারি পর্যন্ত৷
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ