উত্তরের গুণী সুজন মুনমুন ভৌমিক (দাম )
শুভাশিস দাশ
যে রাঁধে সে চুলও বাঁধে ' এটা একেবারে যে একটা শাশ্বত কথা তা বার বার প্রমাণিত হয়েছে । আজকে যাঁকে নিয়ে আমার গুণী সুজন কলম তিনি একজন এই সময়ের ব্যস্ত কবি ।স্কুল জীবন থেকেই ঝোঁক ছিল কবিতা লেখার । ঘর গৃহস্থালী সামলে সাহিত্য সংস্কৃতিতে উত্তরের অঙ্গন কে আলোকিত করছেন ।
' এক টুকরো আলো দিও চিতা মুখে
বুকের ওমে লিখো নাম ....মেয়ে ঘরের রাত
পোহাক ....তোমার গভীরে রেখো আমার সন্মান
শেষ আয়োজনে রেখো ধুপ ধুনো খই
এক পাশে রেখে দিও শব্দ অথই ......!
এরকম ভাবেই শব্দের অলিন্দে খেলেন কবি মুনমুন ভৌমিক ।
উত্তরের লিটিল ম্যাগের পরিচিত একটি নাম হলেও তার কবিতা বড় পত্রিকায় দেখা যায় ।
প্রচার বিমুখ এই কবির কবিতার বই হয়তো আমরা নতুন বছরে দেখতে পাবো ।
কবিতা লেখার পাশাপশি তিনি একজন আবৃত্তি শিল্পী ।
তাঁর লেখনী এবং আবৃত্তি চলুক জোড় গতিতে এই শুভ কামনা আমাদেরও ।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ