মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই দেশের সেনাপ্রধান কাসেম সোলেইমানিকে হত্যা করা হয়েছে। তাই সেনাপ্রধানের শেষকৃত্যের দিনই ট্রাম্পের মাথার দাবি জানাল ইরানের বাসিন্দারা।
শেষকৃত্যের অনুষ্ঠানে রীতিমতো মাইকিং করে বলা হল, সবাই যদি এক ডলার করে দান করেন। তাহলে একটি ফান্ড তৈরি হবে। সেখানে ৮০ মিলিয়ন ডলার জমলেই ট্রাম্পের মাথার বরাত দেওয়া হবে।
যে ব্যক্তি মার্কিন প্রসিডেন্টের মাথা কেটে আনতে পারবেন, তিনিই পাবেন ওই ৮০ মিলিয়ন ডলার । এই খাতে প্রত্যেক ইরানির এক ডলার করে দান করা উচিত, এমনটাও বলা হয়।
তবে শেষকৃত্যের অনুষ্ঠানে এই ঘোষণা কে বা কোন সংগঠন থেকে করা হল তা এখনও জানা যায়নি। ঘোষণার নেপথ্যে সরকারি কোনও যোগাযোগ আছে কি না তাও প্রকাশ্যে আসেনি।
At Solemani’s funeral procession in Mashad one of the organisers called on all Iranian to donate $1 each in order to gather an $80million bounty on President Trumps head. pic.twitter.com/Qb7AAfAiww— Ali Arouzi (@aliarouzi) January 5, 2020
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ