চিলাপাতা অরণ্যের কোলে অবস্থিত কোদালধোয়ায় সুন্দর মনোরম পরিবেশে গতকাল ৫ম জানুয়ারি প্রকাশিত হল সাহিত্য পত্রিকা 'আগডুম-বাগডুম' এর দ্বিতীয় বর্ষ, চতুর্থ সংখ্যা।
পত্রিকার মোড়ক উন্মোচন করেন আমাদের প্রধান অতিথি ড. জসর আহমেদ ইউসুফ হক। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মিল্টন মিয়াঁ, 'সার্কেল' এর কর্ণধার ও আগডুম বাগডুম পত্রিকার সহ-সম্পাদক আরিফ হোসেন এবং একলব্য পত্রিকার সম্পাদক সম্রাট দাস।
সম্পাদক আছির আলী সেখ জানান-" প্রকৃতিকে আশ্রয় করেই সাহিত্য-আর তাই প্রকৃতির কোলেই আগডুম বাগডুম সাহিত্য পত্রিকার এই সংখ্যার শুভ প্রকাশ করা হলো।"
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ