ভারতের জনসংখ্যা এখন পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ। কিন্তু জনসংখ্যার এমুখী বৃদ্ধিতে আগামী সাত বছরে সেই অবস্থান পাল্টে যেতে পারে। চিনকে টপকে তালিকায় সবার ওপরে উঠে আসতে পারে ভারত।
যেখানে বিশ্বজুড়েই চলছে জন্ম নিয়ন্ত্রণের চেষ্টা।
সেখানে কিন্তু ভারতে যেন উল্টোপূরাণ। এক পরিসংখ্যান অনুসারে ১ জানুয়ারি ভারতে জন্ম নেওয়া সদ্যজাতের সংখ্যার পরিমাণ ৬৭ হাজার ৩৮৫। সেখানে চিনে সেই পরিমাণ ৪৬, ২৯৯।
জানাযায় পৃথিবীতে ২০২০-র পয়লা দিনে জন্ম নেওয়া সদ্যজাতের মধ্যে ১৭ শতাংশই ভারতে জন্মেছে। দ্বিতীয় চিন, তারপর নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, আমেরিকা, কঙ্গো, ইথিয়োপিয়া ও পাকিস্তান।
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in
0 মন্তব্যসমূহ