Latest News

6/recent/ticker-posts

Ad Code

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে ৭৫ শতাংশ উপস্থিতি বাধ্যতামূলক

pic source: dna india


সামনেই  শুরু হবে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষা হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, সিবিএস-ই বোর্ড ও আইসিএসই বোর্ডের। তার আগে কড়া হচ্ছে বোর্ড সদস্যরা। সিসিটিভিতে নজরদারি থেকে পরীক্ষার প্রশ্নপত্রতেও থাকছে পরিবর্তন। 

সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন  বা সিবিএসই-তে  মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসতে হলে ৭৫ শতাংশ উপস্থিতি  আবশ্যক বলে জানানো হয়েছে। বোর্ডের তরফ থেকে সমস্ত স্কুলগুলিকে জানানো হয়েছে ক্লাস টেন ও ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরা যারা এবছর বোর্ডের পরীক্ষায় বসবে তাদের জন্য এমনই কড়া সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।

আগামী ১৫ ফেব্রুয়ারী থেকে শুরু হবে সিবিএসই-র পরীক্ষা। পর্যাপ্ত পরিমাণ উপস্থিতি না থাকলে দেওয়া হবে না অ্যাডমিট কার্ড। কারা পরীক্ষায় বসতে পারবে তার একটি তালিকা তৈরি করা হচ্ছে। সেই তালিকা আগামী ৭ জানুয়ারির মধ্যে আঞ্চলিক অফিসগুলিতে চলে যাবে। কোনও পরীক্ষার্থীকেই ছাড় দেওয়া হবে না বলে জানা গেছে। 

তবে কোনও পরীক্ষার্থী যদি অনুপস্থিতির উপযুক্ত কারণ দেখতে পারে তবেই একমাত্র তাকে ছাড় দেওয়া হবে। কিন্তু তা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যেই দেখতে হবে। সময় পেরিয়ে গেলে তা গ্রাহ্য করা হবে না। 
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code