![]() |
| pic source: toi |
হায়দরাবাদে যেদিন এনকাউন্টারে ধর্ষকদের শেষ করে দেওয়া হল, সেদিনই লড়াই থেমে গেল উন্নাও-এর ধর্ষিতার৷ আদালতে সাক্ষ্য দিতে যাওয়ার পথে উন্নাও গণধর্ষণ কাণ্ডের অভিযুক্তরা জামিনে ছাড়া পেয়েই ধর্ষিতাকে পুড়িয়ে মারার চেষ্টা করে। প্রায় ৯০ শতাংশ দগ্ধ অবস্থায় ধর্ষিতাকে ভর্তি করানো হয় লখনউয়ের একটি হাসপাতালে। সেখান থেকে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু চিকিৎসকরা চেষ্টা করেও বাঁচাতে পারেননি তাঁকে৷ শুক্রবার রাত ১১.৪০ মিনিটে লড়াই থেমে যায়৷ মারা যান উন্নাও-এর নির্যাতিতা৷
সফদরজন হাসপাতালের বার্ন ও প্ল্যাস্টিক বিভাগের প্রধান চিকিৎসক বলেন, ‘রাত ১১.১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন ওই তরুণী। তাঁকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি৷ ১১.৪০ মিনিটে মারা যায়৷’
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ