আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান পেস বোলার পিটার সিডল।
সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের তৃতীয় ও ফাইনাল টেস্ট থেকে বাদ পড়েছিলেন সিডল। তারপরেই রবিবার মেলবোর্ন ক্রিকেট মাঠে তার সতীর্থদের কাছে অবসরের কথা জানান। জানা যায়, তিনি মোট ৬৭ টি টেস্টে ২২১ টি উইকেট নিয়েছিলেন।
সিরিজের সম্প্রচারকারী সংস্থা ফক্স স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সিডল বলেছেন, “অবসরের সঠিক সময় কোনটা, তা নির্ণয় করা রীতিমতো কঠিন বিষয়। আমার লক্ষ্য ছিল অ্যাসেজে অংশগ্রহণ করা। সেই সিরিজে খেলতে চেয়েছিলাম। তবে বাদ পড়তেই পেইন ও জাস্টিন ল্যাঙ্গারের সঙ্গে কথা বলি। ইংল্য়ান্ডেই অবসর নিতে চেয়েছিলাম। তবে দেশের মাটিতে অবসর নেওয়ার অনুভূতিই আলাদা।”
Sangbad Ekalavya Digital Desk
প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।
ইমেইল: editor@sangbadekalavya.in

0 মন্তব্যসমূহ