Latest News

6/recent/ticker-posts

Ad Code

মুক্তবীণা পত্রিকার উদ্যোগে শীতার্তদের শীতবস্ত্র প্রদান


৩০ শে ডিসেম্বর গাদোপোতা জুনিয়র হাই স্কুল এবং আকরার হাট স্কুল মাঠে  দুস্থঃদের  শীতবস্ত্র (কম্বল) তুলে দিল মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকার সদস্যবৃন্দ । 

মুক্তবীণা পত্রিকার সম্পাদক সাবিনুল হক বলেন,  গাদোপোতা গ্রামের ৬৪ জনকে, আকরার হাটে ৩০ জনকে শীতবস্ত্র দেওয়া হয় । এদিন সকালে ঘুরে ঘুরে এলাকার দুস্থ অসহায় মানুষদের চিহ্নিত করে দুপুরে তাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়েছে । 
মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকার  সকল সদস্য ও কিছু মানুষের সাহায্য নিয়ে এই শীতবস্ত্র তুলে দেওয়া হয় বলে সম্পাদক জানিয়েছেন । 

এদিন গাদাপোতায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি ৪৭ B.N কমান্ডার অবিনাশ মিস্ত্রি , বিশিষ্ট সমাজসেবী হাকিম আলী এছাড়াও গ্রামের পঞ্চায়েত, প্রধান সহ অন্যান্য ব্যক্তিবর্গ । 

মুক্তবীণা অনলাইন সাহিত্য পত্রিকার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল বাসিন্দারা ।
সংবাদ একলব্য লোগো

Sangbad Ekalavya Digital Desk

প্রতিদিনের ব্রেকিং নিউজ থেকে শুরু করে শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি এবং স্থানীয় সমস্যার বস্তুনিষ্ঠ খবর তুলে আনে সংবাদ একলব্য ডিজিটাল ডেস্ক। সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধ থেকে সঠিক তথ্যটি দ্রুততম সময়ে আপনাদের সামনে উপস্থাপন করাই আমাদের এই এডিটোরিয়াল টিমের প্রধান উদ্দেশ্য। সত্য ও নিরপেক্ষ সাংবাদিকতাই আমাদের মূলমন্ত্র।

ইমেইল: editor@sangbadekalavya.in

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code